মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ইউ পি এ-র ভবিষ্যত ঠিক হবে 2009 সালে

আগামী লোকসভা নির্বাচনে ইউ পি এ-র সমস্ত সহযোগী দল এক সঙ্গে নির্বাচনে লড়াই করবে এমন কোন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না৷ এমন কি বহু ক্ষেত্রে তারা রাজ্য স্তরে একে অপরেরে বিরুদ্ধে লড়াই করতে পারে৷ কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে একথা জানান৷

তিনি বলেন নির্বাচন দেরি আছে, এত আগে ভাগে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করার কোন মানে হয় না৷ পাসোয়ানের কথা থেকে পরিস্কার কিছু দিন আগে মন্ত্রী সভায় তার সহকর্মী শরদ পাওয়ার যে ভাবে মনমোহন সিং কে তুলে ধরে নির্বাচনে লড়াই করার কথা ঘোষনা করেছিলেন তা খুব একটা ভালো ভাবে নেন নি৷

নির্বাচনে আগে দেশ জুড়ে সমস্ত ইউ পি এ দলের মধ্যে নির্বাচনী আঁতাত কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন৷ এটা হতে পারে কোন একটা রাজ্যে ইউ পি এ নির্বাচনে লড়াই করছে৷ কিন্তু সমস্ত রাজ্যের ক্ষেত্রে এভাবে জোট গড়ার খুব একটা সম্ভাবনা নেই৷ এর পরে সাংবাদিকরা তাঁকে জিঙ্গাসা করেন ইউ পি এ যদি মনমোহন সিং কে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করেন তাহলে কি আপনার দল আপত্তি করবে৷

এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পাসোয়ান বলেন মনমোহন সিং এখন প্রধানমন্ত্রী৷ আগামী লোকসভা নির্বাচনে কি হবে তাই নিয়ে প্রশ্ন করার সময় এখনও আসে নি৷ অন্য দিকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদে যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি৷

কিছু দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার বলেন আগামী নির্বাচনে মনমোহন সিংকে প্রার্থী করে সকলের একযোগে লড়াই করা উচিত৷ পসোয়ানের মন্তব্য থেকে কিন্তু নতুন করে বির্তক শুরু হতে পারে৷ তিনি মনমোহন সিং কে অত্যন্ত ভালো ও সফল প্রধানমন্ত্রী বলে জানান৷
অতিরিক্ত
দূর্ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যু
প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হল
আগুণে পুড়ে 20 লক্ষ টাকার গম নষ্ট
ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল পুলিশ
আসামে বিষ্ফোরণে 40 জন আহত
এনকাউন্টারে অপরাধী সহ পুলিশের মৃত্যু