দেশ জুড়ে বাড়তে থাকা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভারতের আর্থিক বিকাশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে৷ তবে সরকার এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রন করার জন্য কোন হঠকারি পদক্ষেপ নেবে না৷ গ্লোবাল এগ্রো সামটি এসে একথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷
তিনি বলেন এই ভাবে নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধি সরকারে কাছে অস্বতির কারণ৷ এভাবে চলতে থাকলে মুদ্রাস্ফীতির উপর এর প্রভাব পড়বে৷ এমন কি দেশের বৃহত অংশের লোকের সমস্যা বাড়বে৷ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনে আনতে না পারলে দেশের উপর যে আর্থিক বোঝা চাপবে তা সামাল দেওয়া সমস্যা হযে দাড়াবে৷ সব থেকে উদ্বেগের বিষয় হল খোলাবাজারে পণ্য সামগ্রীর দাম বৃদ্ধির পাশাপাশি পাইকারী বাজারে জিনিসের দাম দ্বিগুনের বেশি হয়েছে৷
সরকার সর্তক নজর রাখছে কোথাও কোন ভাবে কালোবাজারি হচ্ছে কিনা৷ এর পাশাপাশি এটাও মনে রাখতে হবে বিশ্ব বাজারে জিনিস পত্রের দাম বেড়েছে৷ তার সরাসরি প্রভাব দেশীয় বাজারে পড়ছে৷ সরকারে আর্থিক বিষয়ে বিশেষঞ্জরা এই বিষয়ে চিন্তা ভাবনা করছেন কি ভাবে দাম নিয়ন্ত্রন করা যায়৷ আগামী বছরে আর্থিক বৃদ্ধি ব্যাহত হতে পারে যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রন করা সম্ভব না হয়৷
|