মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নেপালি জনগণকে শুভেচ্ছা জানালেন প্রণব

নেপালে নির্বাচন নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী প্রণব মুখার্জি৷ ভারতের প্রতিবেশী দেশে এই নির্বাচন যে নেপালি জনগণের জয় তা জানিয়েদিলেন বিদেশমন্ত্রী প্রণব মুখার্জি৷ তাঁর মতে রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে নেপাল অগ্রসর হচ্ছে এটা খুব ভালো লক্ষ্মণ৷ এই গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণের জন্য নেপালের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷

বৃহস্পতিবারের নির্বাচনে নেপালের মানুষ স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে৷ নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যাপক হারে ভীড় দেখা গেছে৷ রাজতন্ত্রের অবসানের পর নতুন নেপাল গড়তে নেপালি জনগনের এই অংশগ্রহণ এক নতুন ইতিহাস রচনা করছে নেপালে৷ ভারতও যে নেপালের নতুন গণতান্ত্রিক সরকারের সঙ্গে সুসস্পর্ক গড়তে আগ্রহী তা প্রণববাবুর কথাতেই পরিস্কার৷
অতিরিক্ত
মুদ্রাস্ফীতি আর্থিক প্রগতির পথে বাধা-প্রধানমন্ত্রী
ইউ পি এ-র ভবিষ্যত ঠিক হবে 2009 সালে
দূর্ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যু
প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হল
আগুণে পুড়ে 20 লক্ষ টাকার গম নষ্ট
ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল পুলিশ