বৃহস্পতিবারের বিস্ফোরণের পর আলফাকে নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করেছে অসম সরকার৷ কিছুদিনের মধ্যেই অসমের নববর্ষ রোঙ্গলি বিহু৷ আর এই উত্সবের মধ্যেই আলফার ক্যাডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি হবে না তাই নিয়েই চলছে সরকারি স্তরে আলোচনা৷ এপ্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৌই জানিয়েছেন এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি সরকার৷
প্রতিবছরই বিহুর সময় আলফা ক্যাডারদের তাদের পরিবারে উত্সব পালন করতে যেতে দেওয়া হয়৷ কিন্তু এবারে বিস্ফোরণের ঘটনার পর কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে৷
|