মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে মায়াবতীর দল

বহুজন সমাজ পার্টি কর্ণাটকে আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যের সমস্ত কেন্দ্র থেকে তাদের সদস্যদের নির্বাচনে দাঁড় করাবে৷ মোট 224টি কেন্দ্র থেকে এই নির্বাচন হবে৷ এই পার্টির পি.জি.আর. সিন্ধিয়া সাংবাদিকদের জানিয়েছেন, এই নির্বাচনের জন্য সমস্ত সদস্যের নাম আগামী দুদিনের মধ্যে ঘোষণা করা হবে৷

কর্ণাটকের আগামী বিধান সভা ভোট 10ই মে ,16ই মে ও 22ই মে ধার্য করা হয়েছে৷ তাই সিন্ধিয়া জানিয়েছেন, বিভিন্ন জায়গায় ভোটের প্রচারও ভোটের দিনকে লক্ষরেখে করা হবে৷ আগামী 13ই এপ্রিল থেকে নির্বাচনের প্রচারে নামছে এই দল৷

উনি আরও জানান পার্টির সভাপতি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ময়াবতী এই রাজ্যে চার দিন নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন ৷ সাংবাদিক দের শেষে এই নেতা জানান, " আমরা বলতে পারব না যে আমরা কত ভোটে জিতব তবে এই বিধানসভা নির্বাচনে এই পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে"৷
অতিরিক্ত
রাষ্ট্রপতির বিদেশ যাত্রা আগামী শনিবার
আলফা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নিঃ গগৌই
নেপালি জনগণকে শুভেচ্ছা জানালেন প্রণব
মুদ্রাস্ফীতি আর্থিক প্রগতির পথে বাধা-প্রধানমন্ত্রী
ইউ পি এ-র ভবিষ্যত ঠিক হবে 2009 সালে
দূর্ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যু