রাজস্থানে বিষাক্ত ক্ষীর খেয়ে মারা গেল একই পরিবারের 2 জন৷ ক্ষীর খেয়ে অসূস্থ হয়ে আরও 9 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷
ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুর শহরের প্রতাপ নগর থানা এলাকায়৷ প্রশাসন সূত্রে জানা গেছে গত বুধবার প্রতিবেশী বাড়ির থেকে ক্ষীর আসে দেবীসিংহের বাড়িতে৷ গতকাল রাত্রে দেবীসিংহের পুরো পরিবার৷
ক্ষীর খাওয়ার পরই পরিবারের সমস্ত সদস্য অসূস্থ হয়ে পড়ে৷ প্রতিবেশীরা উদয়পুর সরকারি হাসপাতালে তাদের ভর্তি করে৷ সেখানে মারা যায় দেবীসিংহ ও গেন্দীবাই৷ অন্য 9 জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক৷ পুলিশ ঘটনার তদন্ত আরম্ভ করেছে৷
|