দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্যবৃদ্ধি নিয়ে সরকারকে একহাত নিলেন বাম নেতারা৷ সি পি আই নেতা ডি রাজা বলেন সরকার মুল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে ব্যর্থ৷ এমন কি এই ধরনের সমস্যা নিয়ে সরকারে কোন উদ্বেগ আছে বলে মনে হয় নি৷ সরকারের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে নিদিষ্ট কোন পদক্ষেপ নেওয়া হয় নি৷ সরকার মজুতদার ও ফাটকাবাজদের কাছে আত্মসর্মপন করেছে৷
এর পরে তার সঙ্গে থাকা সি পি এম নেতা ও পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি বলেন বামেরা এর আগে সরকারকে বহুবার এই বিষয় নিয়ে সর্তক করেছে৷ সরকার তখন বামেদের বক্তব্য শুনলেও সেই অনুসারে কোন পদক্ষেপ নিতে রাজি হয় নি৷
পরে কেন্দ্রীয় বিঞ্জান মন্ত্রী কপিল সিবালের বক্তব্যের তীব্র বিরোধীতা করেন ইয়েচুরি৷ তিনি বলেন একজন কেন্দ্রীয় মন্ত্রী দায়িত্বঞ্জানহীনের মত মন্তব্য করতে চলেছেন৷ গতকাল কপিল সিবাল বলেন বিশ্ব জুড়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, ভারত সেই সমস্যার বাইরে নয়৷ সরকারের হাতে কোন জাডু ডন্ড নেই যা দিয়ে একদিনে দাম কমিয়ে দেওয়া হবে৷ সিবালের এই মন্তব্যকে 'ক্যালাস অ্যাটিটুড' বলতেও দ্বিধা করেন নি এই বাম নেতা৷
তিনি উল্টে প্রশ্ন তোলেন যখন এই ধরনের মুল্যবৃদ্ধি হতে পারে আশঙ্কা করে বামেরা সরকারে কাছে বিকল্প প্রস্তাব রেখেছিল তখন সরকার কেন সে বিষয় নিয়ে কোন সিদ্ধান্ত নেয় নি তা নিয়েও প্রশ্ন তোলেন৷ তিনি খানিকটা হুমকির সুরে বলেন এই ইস্যু নিয়ে বামেরা জনগনের কাছে যাবে৷ তার পরে জনগন যা সিদ্ধান্ত নেবে তা সকলকে মেনে নিতে হবে৷ প্রসঙ্গত গত 13 বছরের মধ্যে মুদ্রাস্ফীতি রেকর্ড স্থানে গেছে৷ বর্তমানে মুদ্রাস্ফীতির হার হল 7.41 শতাংশ৷
|