মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ভারত পাক দ্বিপাক্ষিক আলোচনা আগামী মাসে

সদ্য গণতন্ত্র ফেরা পাকিস্তানের নতুন সরকারে সঙ্গে দ্বিপাক্ষিক পর্যায়ের আলোচনা শুরু করার আগে কাশ্মীর সমস্যা নিয়ে তাদের অবস্থান জেনে নিতে চায় সরকার৷ আজ ভারতীয় বিদেশমন্ত্রক সুত্রে একথা জানা গেছে৷

মে মাসের 20 তারিখ থেকে ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে ভারত পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক৷ দীর্ঘ দিন পরে শুরু হতে চলা বৈঠক অত্যন্ত গুরুত্বপুর্ণ৷ এর ঠিক দুই দিন বাধে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী প্রণব মুখার্জী আলোচনায় বসবেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শা মহম্মদ কুরেশির সঙ্গে৷ এই বৈঠকের ভারত যেমন নিজেদের অবস্থান অপরিস্কার করতে চায় ঠিক তেমনি ভাবে পাকিস্তানের কাশ্মীর নিয়ে মনোভাব জেনে নিতে চায়৷

প্রসঙ্গ্ত পাকিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসার পরে ক্ষমতাশীল পি পি পি নেতা আসিফ আলি জারদারি বলেন তারা কাশ্মীর সমস্যাকে ভারত পাক সমস্যার বা আলোচনার একমাত্র ইস্যু মনে করেন না৷ প্রয়োজনে এই বিষয় সরিয়ে রেখে অন্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী আকহমকা বলেন ভারত পাক সমস্যার মধ্যে কাশ্মীর মুল্য ইস্যু৷ এই বিষয়্কে বাধ দিয়ে কোন আলোচনা চলতে পারে না৷ ভারত পক্ষ থেকে সবসময় কাশ্মীর সমস্যাকে একমাত্র সমস্যা বিবেচনা করে দ্বিপাক্ষিক আলোচনা করা হয় নি৷ সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে সমস্ত ধরনের বিষয় নিয়ে৷ এমন কি এবার পাকিস্তানের পক্ষ থেকে এই দ্বিপাক্ষিক সমস্যার সমধানে তৃতীয় পক্ষকে সামিল করার দাবি জানানো হযেছে৷ ভারত চিরকাল এর বিরোধীতা করে এসেছে৷ স্বাভাবিক ভাবে আগামী মাসে দ্বিপাক্ষিক বৈঠক আবার শুরু হওয়ার আগে এই বিষয় একটা নিশ্চিত দিকে এগোতে চায় সরকার৷
অতিরিক্ত
মুদ্রাস্ফীতি নিয়ে সরকারকে তোপ বামেদের
বিষাক্ত ক্ষীর খেয়ে মৃত 2
ধর্ষণ করে গণপ্রহার করল এক বিধবাকে
নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে মায়াবতীর দল
রাষ্ট্রপতির বিদেশ যাত্রা আগামী শনিবার
আলফা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নিঃ গগৌই