মণিপুরে সেনা-জঙ্গী সংঘর্ষে মারা পড়ল 2 জন জঙ্গী৷ এই ঘটনাতে অসম আইফেলসের একজন জওয়ান আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে৷
প্রশাসন সূত্রে জানা গেছে বিশনপুর জেলাতে পোটসাঙ্গবাম এলাকাতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা পড়ল 2 জন জঙ্গী৷ মৃত জঙ্গেদের কাছ থেকে একটি এম-2 পিস্তল, একটি 9এমএম পিস্তল, কিছু গোলাবারুদ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়৷
অন্য আরেকটি ঘটনায় জঙ্গীরা বোমা বিস্ফোরণ ঘটালে 44 নম্বর অসম রাইফেলস ব্যাটিলিয়ানের একজন জওয়ান আহত হয়৷ আহত জওয়ানের চিকিত্সা চলছে৷
|