আমি অমিতাভকে মুম্বাই ছেড়ে চলে যেতে বলি নি৷ একজন মারাঠি হিসাবে মুম্বাইয়ের ভালো জন্য কিছু কথা বলেছি৷ আজ এক অনুষ্ঠানে এসে একথা বলেন এম এন এস নেতা রাজ থ্যাকারে৷ তিনি বলেন তার মন্তব্য নিয়ে অহেতুক জলঘোলা করা হযেছে৷
তিনি তার বক্তব্য আরও একবার খোলাখুলি জানিয়ে বলেন অমিতাভ উত্তরপ্রদেশের লোক কিন্তু কর্মজীবনে সাফল্য পেয়েছেন মুম্বাইয়ের মাঠিতে৷ আজ দেশ বিদেশ জুড়ে তার খ্যাতি৷ অথচ যখন স্কুল করেন তখন উত্তরপ্রদেশে দিয়ে করেন৷ এটা মুম্বাইয়ের বাসিন্দা হিসাবে আমাকে যন্তানা দিয়েছে৷ তাই নিজের মনোভাব জানিয়েছি৷
এমন কি অমিতাভের বাড়িতে পাথর ছোড়ার ঘটনার থেকে নিজের দায় ঝেড়ে ফেলেন৷ এর পর আবারও তিনি মুম্বাইয়ের বেসরকারী প্রতিষ্ঠানে মারাথিদের জন্য 80 শতাংশ সংরক্ষনের দাবি তোলেন৷ তিনি বলেন এখানে আগে ভুমিপুত্রদের চাকরি দরকার৷ তাহলে মহারাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে৷
|