পণ না দেওয়ার জন্য আবার হত্যার শীকার এক গৃহ বধূ৷ শশুর বাড়ি থেকে পণ না পেয়ে উত্তর প্রদেশের কল্লীর পশ্চিমা অঞ্চলে হরিকেশ নামক এক ব্যক্তি তার স্ত্রী রীনাকে হত্যা করেছে জানা গিয়েছে৷ এই হত্যার পিছনে রীনার শশুর ও শাশুরিও যুক্ত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে৷
রীনার বাবা শীতলা প্রসাদ শনিবার মহনলাল গঞ্জ থানাতে এই ঘটনাকে কেন্দ্র করে হরিকেশ ও তার বাবা- মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হরিকেশ ও তার বাবা-মা এই ঘটনার পর বাড়ি থেকে পালিয়েগেছে৷ পুলিশ এই অভিযুক্তদের ধরার জন্য অনুসন্ধান করছে৷
|