জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীণগর থেকে আল বাদর জঙ্গি সংগঠনের দুজন সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ৷ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে গত এক বছরের মধ্যে এই প্রথমবার এই অঞ্চল থেকে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে৷
সূত্রের মাধ্যমে আরও জানা গিয়েছে, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীরের পুলিশ একত্রে একটি গুপ্ত অভিযান চালায়৷ আর এই অভিযানের ফলেই এই জঙ্গি সংগঠনের দুই পান্ডাকে গ্রেপ্তার করা গিয়েছে৷
|