মণিপুরে গত 24 ঘন্টায় আলাদা আলাদা সংঘর্ষে ছয় জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে৷ পুলিশ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে মণিপুরের বিষ্ণুপুরা জেলাতে এক সংঘর্ষের জেরে দুই বিদ্রোহী নিহত হয়েছে৷ এই বিদ্রোহীদের কাছে থেকে পিস্তল ও প্রচুর পরিমাণে বিষ্ফোরক পদার্থ পাওয়া গিয়েছে৷
অন্যদিকে তমেগলঙ্গে ন্যাশানাল সোসালিস্ট কাউনসিল অফ নাগাল্যান্ডের তিনজন ও ইশাক মুইবার এক জন সদস্য নিহত হযেছে৷ এই সংঘর্ষের ফলে আসাম রাইফেলের এক জওয়ান আহত হযেছে বলে খবর পাওয়া গিয়েছে৷
|