একটি মোটর সাইকেল ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন 4 জন৷ মৃতদের মধ্যে একজন বাচ্চাও রয়েছে৷
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা থেকে চার কিমি দূরে৷ পুলিশ সূত্রে জানা গেছে জেলা হাসপাতালে 6 বছরের ছেলে গজেন্দ্রকে চিকিত্সা করানোর পর মোটরসাইকেলে করে ফিরছিলেন রামবাবু যাদব, দীবান সিংহ, রাজু যাদব৷
তখনই সামনে থেকে আসা একটি ডাম্পার তাদের ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়৷ গুরুতর আহত অবস্থায় রামবাবুকে ভোপাল নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয়৷ পুলিশ ডাম্পারের চালককে গ্রেফতার করেছে৷
|