উত্তর কাশ্মীরের পুলওয়ামা জেলাতে সুরক্ষা বাহিনীর সথে জঙ্গিদের সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে৷ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই জেলার চকুরা গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে সুরক্ষা বাহিনী ও জম্মু-কাশ্মীরের পুলিশ একত্রে একটি গুপ্ত অভিযান চালায়৷
এই অভিযানের সময় জঙ্গিদের সাথে সুরক্ষা কর্মীদের সংঘর্ষ শুরু হয়৷ আর এই সংঘর্ষেই এক জঙ্গির মৃত্যু হয়৷
|