মুম্বাই-এর থানে জেলা থেকে প্রায় 25 লক্ষ টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করল পুলিশ৷ এই জেলার উপার্ডী গ্রামে একটি গুদামে তল্লাশি চালিয়ে পুলিশ এই চন্দন কাঠ উদ্ধার করেছ৷
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, এক সূত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এই গ্রামের একটি গুদামে তল্লাশি চালায়৷ গুদামের মধ্যে প্রচুর পরিমাণে লাল চন্দন কাঠ লুকানো অবস্থায় ছিল৷ পুলিশ চন্দন কাঠ বাজেয়াপ্ত করেছে৷ এই গুদাম থেকে চার ব্যাক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ৷
|