বিহারে ভারত-নেপাল সীমান্তে পশ্চিম সম্পারণ জেলার ভীতরভা থানার অন্তর্গত অঞ্চলে দুস্কৃতিরা এক কৃষক ও তার পূত্রকে অপহরণ করে৷ পরে অবশ্য গ্রামের লোকজন মিলে কৃষকে মুক্ত করে৷
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, জমুনিয়া গ্রামে বিক্রম জয়সাওয়াল ও তার পূত্র অনিল জয়সাওয়ালকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় কয়েক জন দুস্কৃতি৷ অপহরণের কথা জানাতে পেরে গ্রামবাসীরা অপহরণকারীদের পিছনে তাড়া করে৷ ফলে দুস্কৃতিরা ভয় পেয়ে বিক্রমকে ছেড়ে দেয়৷
অলিনকে অপহরণকারীর দল গন্ডক দিয়ারা অঞ্চলে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷ অর্থের জন্যই এই অপহরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ পুলিশের পক্ষ থেকে অপহরণকারীদের ধরার জন্য অনুসন্ধান শুরু করা হয়েছে৷
|