তেতাল্লিশটি বছর পার করে বাংলার নববর্ষের প্রথম দিন মৈত্রী এগিয়ে যাবে এপার বাংলা থেকে ওপার বাংলায়৷ 14ই এপ্রিল পয়লা বৈশাখের দিন ভারতের বিদেশমন্ত্রী প্রণব মুখার্জী সবুজ পতাকা দেখিয়ে মৈত্রী এক্সপ্রেসকে রওনা করবেন ঢাকার উদ্দেশ্যে৷
মৈত্রীর শুভ সূচনার সময় ভারতের রেল মন্ত্রী লালু প্রসাদ যাদব, তথ্য সম্প্রচার মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি, পশ্চিম বঙ্গের রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও উপস্থিত থাকবেন৷
মৈত্রী এক্সপ্রেসক প্রতি সপ্তাহে কলকাতা এবং ঢাকা থেকে শনিবার এবং রবিবার ছাড়বে৷
|