মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সোনিয়া বা রাহুল প্রধানমন্ত্রীর যোগ্য-এন সি পি

2009 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বা তার পুত্র রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে সর্মথন করতে কোন দ্বিধা নেই এন সি পি৷ এক বেসরকারী চ্যানেলে এক সাক্ষাত্কার দিতে এসে এমন্তব্য করেন এন সি পি নেতা ও কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী প্রফুল্ল প্যাটেল৷

তিনি বলেন কংগ্রেস এক সর্বভারতীয় দল৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারে অন্যতম চালিকা শক্তি৷ আগামী নির্বাচনে কোন ভাবে এন সি পি বা ডি এম কে অথবা আর জে ডি কংগ্রেসের সমান শক্তি সংগ্রহ করতে পারবে৷ এন সি পি ভিন্ন রাজনৈতিক দল হলেও একথা স্বীকার করতে কোন দ্বিধা নেই যে কংগ্রেস অন্যতম বড় শক্তি৷ স্বাভাবিক ভাবে কংগ্রেস কাকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করবে তা একমাত্র ঠিক করার অধিকার কংগ্রেসের আছে৷

ইউ পি এ-র কোন দলের এব্যাপারে কোন মন্তব্য করার কোন অধিকার নেই৷ এমন কি চার বছর আগে ইউ পি এ গঠনের সময় এক চিঠির প্রসঙ্গ তুলে তিনি বলেন সে সময় দলের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল সোনিয়াকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে এন সি পি-র কোন সমস্যা নেই৷ স্বাভাবিক ভাবে চার বছর পরে বিষয়টা নিয়ে আলোচনা হলেও এটা পুরোন বিষয়, এমন কি এটা নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে৷

এর পরে প্যাটেলকে এন সি পি নেতা শরদ পাওয়ারের প্রধানমন্ত্রী পদের মন্তব্য প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে তিনি বলেন সোনিয়াকে সর্মথন করার অর্থ এই নয় মনমোহন সিং এর বিরোধেতা করা৷ এমন কি মহারাষ্ট্রের শিবসেনার নেতা বাল থ্যাকারে কিছু দিন আগে বলেছিলেন শরদ পাওযার প্রধানমন্ত্রী হলে তার দল নিশর্ত ভাবে সর্মথন করবে৷

কিছু দিন আগে এন সি পি এক নেতা পরোক্ষ ভাবে সোনিযার সমলোচনা করেছিলেন৷ সেই প্রসঙ্গে বলেন এটা ব্যাক্তির মত তার সঙ্গে দলের কোন সম্পর্ক নেই৷ এমন কি দলের পক্ষ থেকে তাঁকে ডেকে সর্তক করে দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত শরদ পাওয়ার, তারিক আনোয়ার, পি এ সাংমা কংগ্রেস নেত্রী সোনোয়া গান্ধীর বিরোধীতা করে ও তাঁকে বিদেশীন বলে আখ্যা দিয়ে দল ছেড়ে ছিলেন৷ তার পরে পাওয়ার গদির লোভে একরকম মাথা নিচু করে কংগ্রেসকে সর্মথন করেন৷ এমন কি তার সর্মথনের জন্য মন্তীসভায় স্থান পান৷ পাশাপাশি ভাবে সোনিয়া গান্ধীর কৃপায় ভারতীয ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির পদও দখল করেন৷

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এন সি পিতে খানিকটা একঘরে হয়ে পড়েন তারিক আনোয়ার ও পি এ সাংমা৷ রাজনৈতিক বিশেষঞ্জদের মতে সোনিয়ার প্রতি নিজের আনুকুল্য বোঝাতে প্রফুল্ল প্যাটেলকে দিয়ে এভাবে সর্মথনের কথা ঘোষনা করালেন পাওয়ার৷
অতিরিক্ত
গুটখাতে প্রতিবন্ধ লাগাবে মহারাষ্ট্র
একসঙ্গে 6টি মেয়ের জন্ম
অনুপ্রবেশের জন্য তৈরী প্রচুর সংখ্যক জঙ্গী
100 জন তিব্বতী পাঁ মেলাল পথ সভায়
মাওবাদীদের সঙ্গে কাজ করতে রাজী ভারত
প্রধানমন্ত্রী হতে পারে সোনিয়া বা রাহুল