সোনিয়া তনয় রাহুলকে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে কোন সমস্যা নেই৷ দিল্লিতে সাংবাদিকদের একথা জানিয়ে দিলেন একসময় সোনিয়া বিরোধী ও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য অর্জুন সিং৷
তিনি বলেন রাহুলকে খুব কাছ থেকে দেখার অভিঞ্জতা থেকে দেখেছি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে ওর চিন্তা ভাবনার অনেক মিল আছে৷ এমন কি দেশকে নতুন দিশা দিতে রাহুলের মত নেতৃত্বের দরকার৷ এর পাশাপাশি রাহুলকে আগামী প্রজন্মের নেতা ও দেশের ভবিষ্যত বলে উল্লেখ করেন৷ তিনি বলেন একজন নেতার মধ্যে যে ধরনের ভিশন থাকার দরকার তা রাহুলের মধ্যে আছে৷ এমন অকি শেখার আগ্রহ প্রচন্ড৷ এটাই নেতা হিসাবে ওকে অন্য সবার থেকে আলাদা করবে৷ বয়সের প্রসঙ্গে বলেন, এটা কোন বাধা নয়৷
ইন্দিরা গান্ধীর অর্বতমানে রাজীব যে ভাবে নিজের কাধে দেশ ও দলকে এগিয়ে নিয়ে গিয়েছিল তার কোন তুলনা হয় না৷ অর্জুন সিং বলেন তিনি বিশ্বাস করেন রাহুল একই ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে৷ এর পাশাপাশি জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি তিনি ভীষন শ্রদ্ধাশীল৷
আগামী নির্বাচনে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করার দাবি জানিযেছিলেন এন সি পি নেতা শরদ পাওয়ার৷ সেই প্রসঙ্গে জিঙ্গাসা করা হলে তিনি বলেন এটা পাওয়ারের ব্যাক্তিগত মত এটা নিয়ে মন্তব্য করা ঠিক নয়৷ দল যাকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করবে তাঁকে মেনে নিতে তার কোন সমস্যা নেই৷ নির্বাচনের নিদিষ্ট সময় আগে কংগ্রেস ও ইউ পি এ সম্মিলিত ভাবে এই বিষযে সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানান এই বর্ষীয়ন কংগ্রেস নেতা৷
|