পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা পড়ল এক লস্কর জঙ্গী৷ ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে৷ এই ঘটনায় আহত হয়েছেন 2 জন৷
প্রশাসন সূত্রে জানা গেছে শ্রীনগর থেকে 22 কিমি দূরে থীর হাড়বা গ্রামে পুলিশ ও সিআরপিএফ বাহিনী যখন তল্লাশি চালাচ্ছিল, সেসময় জঙ্গীটি আক্রমণ করে৷ জানা গেছে মৃত জঙ্গীটি লস্কর-ই-তৈবার জেলা কমান্ডার, নাম আবু নিসির ওরফে জকীরা৷
এই ঘটনাতে আরও একজন জঙ্গী আহত হয়েছে৷ এছাড়াও সিআরপিএফ-এর হেড কনস্টেবল অরুণ সুশীর আহত হয়েছে৷ তার চিকিত্সা চলছে৷ আহত জঙ্গীর খোঁজ চালাচ্ছে সেনা৷
|