ফৈজাবাদের কাছে আম্বেদকর নগরে দুটি সড়ক দুর্ঘটনায় মারা গেল 4 জন৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন 2 জন৷
গতকাল আম্বেদকর নগরের ভীতি থানা ক্ষেত্র এলাকায় একটি জিপের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে মোটর সাইকেলে বসা 2 জন ও জিপের আরোহী ঘটনাস্থলেই মারা যায়৷ এই ঘটনায় একজন আহত হয়, তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
আরেকটি অন্য ঘটনায় অহিরৌলী থানা এলাকায় একজন সাইকেল আরোহীকে চাপা দেয় স্করপিও৷ ঘটনাস্থলেই মারা যায় সাইকেল আরোহী শ্রীরাম বিশ্বকর্মা৷ সাইকেলে বসা তার মেয়ে সুমনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে৷
|