মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
আট অক্ষরের পিনকোড নম্বর

শেষ হতে চলেছে 6 অক্ষরের পিনকোড নম্বর৷ এবার থেকে 6 অক্ষরের জায়গায় 8 অক্ষরের নতুন পিনকোড নম্বর বসবে৷

ভারতীয় ডাক বিভাগ সূত্রে এখবর পাওয়া গেছে৷ এবার থেকে পোস্ট কার্ডে, অর্ন্তদেশীয় ও খামেতে 6 এর জায়গায় 8 অক্ষরের সংখ্যার ঘর থাকবে৷ জানা গেছে ভারতীয় ডাক ব্যবস্থাকে আরও বেশি আধুনিক ও দ্রুত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হল৷

পিনকোডের শেষ দুটি নম্বর সেই জায়গার পোস্ট অফিসের চিন্হ হবে যাতে সেই এলাকার চিঠি আলাদা আলাদা করে রাখা যায়৷ বর্তমানে সেই জায়গার নাম অনুযায়ী আলাদা আলাদা করে রাখা হয়৷

জানা গেছে চিঠি আলাদা করার কাজটাও ভবিষ্যতে মেশিনের মাধ্যমে করা হবে৷ সেসময় এই কাজের জন্য নিযুক্ত লোকেদের অন্য কাজে ব্যবহার করা হবে৷
অতিরিক্ত
ফৈজাবাদে সড়ক দুর্ঘটনায় মৃত 4
লস্কর জঙ্গী নিহত
রাহুল আগামী প্রজন্মের নেতা-অর্জুন সিং
সোনিয়া বা রাহুল প্রধানমন্ত্রীর যোগ্য-এন সি পি
গুটখাতে প্রতিবন্ধ লাগাবে মহারাষ্ট্র
একসঙ্গে 6টি মেয়ের জন্ম