মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিহারে মহিলাদের স্বাস্থ্য সবচেয়ে খারাপ

বিহারে দিনের পর দিন মহিলাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে৷ সম্প্রতি এক সমীক্ষাতে এই তথ্য সামনে এসেছে৷

গ্রামীণ এলাকাগুলিতে এই হার দিনের পর দিন বাড়ছে৷ গত সাত বছরে 15-49 বছর বয়সী বিবাহিত মহিলাদের মধ্যে রক্তের অভাব 62 শতাংশ থেকে বেড়ে 68.3 শতাংশ হয়েছে৷

এছাড়াও 43 শতাংস মহিলাদের ওজন কমেছে৷ বিহারের রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছিলেন গ্রামে গর্ভবতী মহিলাদের জন্য সরকারের পক্ষ থেকে 1400 টাকা দেওয়া হবে৷ এখনও পর্যন্ত এর লাভ পেয়েছে 8 লক্ষ গর্ভবতী মহিলা৷

সমীক্ষাতে আরও প্রকাশ 60 শতাংশ মেয়ের বিয়ে 18 বছরের পূর্বেই হয ও 19 বছর হতে না হতেই মা হয়ে যায়৷ এছাড়াও বিহারে 25 শতাংশ মেয়ে এরকম আছে যারা 15-19 বছরের মধ্যে গর্ভবতী হয়৷
অতিরিক্ত
জয়পুরের সব্জির চাহিদা দুবাইতে
আট অক্ষরের পিনকোড নম্বর
ফৈজাবাদে সড়ক দুর্ঘটনায় মৃত 4
লস্কর জঙ্গী নিহত
রাহুল আগামী প্রজন্মের নেতা-অর্জুন সিং
সোনিয়া বা রাহুল প্রধানমন্ত্রীর যোগ্য-এন সি পি