নিজের খুড়তুতো ভাইকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করল আরেক ভাই৷ ঘটনাটি ঘটেছে বিহারের সীতামরি জেলার পরিহার গ্রামে৷
প্রশাসন সূত্রে জানা গেছে 11 বছর বয়সী সঞ্জয়ের কাকার ছেলে 4 বছরের রাহুলের সঙ্গে ঝগড়া হয়৷ আচমকা রাহুলকে ধরে খুব মার মারে৷ এরপর মরে গেছে ভেবে একটি ফাঁকা জায়গাতে রাহুলকে মাটি খুঁড়ে কবর দেওয়ার চেষ্টা করে৷
এইসময় গ্রামের কিছু লোক সেখানে পৌঁছায় ও দেখতে পেয়ে সঞ্জয়কে বাধা দেয়৷ রাহুলকে গর্ত থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে৷ গ্রামবাসীরা সঞ্জয়কে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷
|