মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বামেদের কোঁপে সরকার

মুদ্রাস্ফীতিকে কেন্দ্র করে আগামী মঙ্গলবার লোকসভাতে সরকার পক্ষকে সমস্যায় পড়তে হবে বলে মনে করা হচ্ছে৷ বাম দল ও বিজেপি মুদ্রাস্ফীতিকে কেন্দ্র করে সরকারকে চাপে ফেলতে পারে৷ সমাজবাদী পার্টির তরফ থেকেও একই রকম চাপ আসতে পারে বলে মনে করা হচ্ছে৷

সমাজবাদী পার্টির প্রবীণ নেতা মোহন সিং জানিয়েছেন, তারা প্রথম দিন থেকেই এই বিষয়ে সরকারকে চাপে ফেলতে চায়৷ বিজেপির তরফ থেকেও একই ভাবে চাপ আসতে পারে৷ শুধু তাই নয় বিজেপি সন্দেহাতীতভাবে আগামী কর্ণাটকের ভোটেও মুদ্রাস্ফীতির বিষয়টি কাজে লাগাবে বলে মনে করা হচ্ছে৷

বিজেপির ভি.কে.মালহোত্রা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোন রকম বিশেষ আলোচনা না করলে বিজেপি এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে৷ বাম দলের তরফ থেকেও সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা হবে বলে মনে করা হচ্ছে৷
অতিরিক্ত
জীবন্ত কবর দেওয়ার চেষ্টা
আলফার সঙ্গে সংঘর্ষে মৃত 1
গোমূত্র সর্বশ্রেষ্ট ওষুধ
বিহারে মহিলাদের স্বাস্থ্য সবচেয়ে খারাপ
জয়পুরের সব্জির চাহিদা দুবাইতে
আট অক্ষরের পিনকোড নম্বর