মধ্যপ্রদেশের ইন্দোরের উষানগর স্থিত আদিত্য নার্সিংহোমে দুই মুখ বিশিষ্ট বাচ্চা জন্ম নিল৷ গত সোমবার রাতে এখানে বাচ্চাটি জন্ম নেয়৷
জন্ম নেওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়৷ স্ত্রী রোগ বিশেষজ্ঞরা এই বিষয়ে জানিয়েছেন গর্ভাবস্থায় থাকাকালীন তিন-চারবার পরীক্ষা করলে এই ধরণের বিকৃতি ধরা পড়বার সম্ভাবনা থাকে৷ সোনোগ্রাফী পরীক্ষা করবার পর শরীরের বিকৃত ভ্রুণ ধরা পড়লে এটি গর্ভপাত করানো যায়৷
নার্সিংহোম কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে নিম্ন আয়বর্গের এক মহিলা সোমবার রাত 12.05 মিনিটে দুই মুখয়ালা বাচ্চাটির জন্ম দেন৷ জন্মানোর 8 মিনিট পরেই বাচ্চাটি মারা যায়৷ জানা গেছে মহিলাটি 27 সপ্তাহ গর্ভাবস্থার সময় নার্সিংহোমে এসে পরীক্ষা করেছিল, কিন্তু এরপর আর আসে নি৷
একদম প্রসবের সময় সে নার্সিংহোমে এসেছিল৷ সেসময় সোনোগ্রাফী করানোর সময় তার এই অসামান্যতার কথা জানা যায়৷ এই ধরণের বাচ্চারা সাধারণত বাঁচে না৷ তাই জন্মানোর 8 মিনিট পরেই সে মারা যায়৷
|