মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পরমাণু বিল নিয়ে কথা বললেন সিংভি

ভারত আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা সফররত কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি সে দেশের শীর্ষ আধিকারীকদের সঙ্গে কথা বললেন৷ তিনি দেখা করেছেন আমেরিকার পরমাণু নিরাপত্তা বিষয়ক সচিবের সঙ্গেও৷

তিনি বিল নিয়ে সে দেশের শীর্ষ আধিকারীকদের ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন৷ এর পাশাপাশি তিনি মার্কিন কংগ্রেসের আধিকারীকদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন৷ অনেকের মতে এটা বিল চুড়ান্ত করার আগের ধাপ৷ সেই কারণে কংগ্রেস সিংভিকে পাঠিয়েছেন তাদের সর্বশেষ অবস্থান ব্যাখ্যা করার জন্য৷ যদিও বিল নিয়ে এখনও সরকার ও বামেদের মধ্যে মতভেদ আছে৷

সিংভিকে আমেরিকান সেনেটারের পক্ষ থেকে জানিয়েব দেওয়া হয়েছে তারা চান বিল দ্রুত সম্পাদিত হোক৷ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসছে, আর তার আগেই বিল চুড়ান্ত করতে চায় বুশ প্রশাসন৷

তারা পরিস্কার জানিয়ে দিয়েছে বর্তমান কংগ্রেস বিলের খসড়া অনুমোদন করেছে৷ সেই খসড়া অনুযায়ী বিল চুড়ান্ত না হলে বিলের ভবিষ্যত নিয়ে সংশয় আছে বলে মন্তব্য করেন আমেরিকান সেনেটাররা৷ এদিকে বিল নিয়ে বামেরা নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন, তারা কোন ভাবে বর্তমান ধারাতে বিল অনুমোদন করবেন না৷ তার জন্য সরকারের উপর সমর্থন তুলতে হলেও রাজি৷
অতিরিক্ত
কাশ্মীর সমস্যা সমাধানে দরকার কাশ্মীরিদের
জেল থেকে পালাল অপরাধী
শিবসেনার সমর্থন আডবাণীকে
কৈলাস যাত্রা 1লা জুন
দুই মুখের আর্শ্চয্য বাচ্চা
সংসদে আজ আলোচনা মুল্যবৃদ্ধি নিয়ে