নেপালের মাওবাদীরা যখন হিংসার পথ ছেড়ে গণতন্ত্রের পথে ফিরছেন তখন ঠিক উল্টো পথে হাঁটছেন এদেশের মাওবাদীর৷ মাওবাদীরা আজ বিহার ও ঝাড়খন্ডে 28 ঘন্টার বনধের ডাক দিয়েছে৷
বনধের শুরুতে হিংসা ছড়িয়ে পড়ছে বিহার ও ঝাড়খন্ডের কয়েক জায়গায়৷ মাওবাদীরা এবারের বনধে অন্যবারে মত বেছে নিয়েছে রেল লাইনকে৷ বুধবার ভোরের দিকে ঝাড়খন্ডের গিরিডি জেলায় চৌদ্রা নামক জাযগায় মাওবাদীরা বিস্ফোরণ ঘটিয়ে প্রায় তিন মিটার লম্বা লাইন উড়িয়ে দিয়েছেন৷ এই ঘটনার পরে ঐ শাখায় ট্রেন চলাচল বির্পযস্ত হযে পরেছে৷ এমন কি এর প্রভার পড়েছে ধানবাদ শাখায়ও৷
আজ মাওবাদীদের ডাক বনধের কারণ কয়েকদিন আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে 8 মাওবাদীর মৃত্য হয়৷ আজকের এই বিস্ফোরনের পরে মাওবাদীরা রেল লাইঅনের মধ্যে দাহ্য পদার্থ রেখে প্রায় 50 কিলোমিটার লাইনে আগুন লাগিয়ে দেওয়৷ পরে রেল নিরাপত্তা বাহিনীর কর্মীরা গিয়ে পরিস্তিতি আয়ত্তে আনে৷
অন্য দিকে বিহারে ঔরাঙ্গাবাদ জেলায় 200 জন মাওবাদীদের এক সসস্ত্র বাহিনী ফেসরা রেল স্টেশনে পাঁচ কর্মীকে বন্দী করে রাখে৷ পরে তাদের ছেড়ে দেওয়া হয়৷ এই ঘটনায় ঔরঙ্গাবাদ ও মুগলসরাইয়ের মধ্যে ট্রেন চলাচল বির্পযস্ত হয়ে পড়ে৷ এই ঘটনার পরে সমস্ত স্টেশনে রেল পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷
|