তিব্বতীদের ক্ষোভের আগুন থেকে বাঁচল না দিল্লির চানক্যপুরী থাকা চিনা দূতাবাস৷ আজ সকালে প্রায় 60 জনের এক তিব্বতী প্রতিনিধি দল চেষ্ঠা করে নিরাপত্তা বলয় ভেঙ্গে চিনা দূতাবাসে ঢুকে পড়তে৷ তাদের সকলে মাথায় ও হাতে 'ফ্রি টিবেট' ব্যান্ড ছিল৷ এমন কি তারা চিত্কার এই স্লোগান দিতে থাকে৷
দুতাবাসে নিযুক্ত কর্মীদের তত্পরতায় তারা সেখানে ঢুকতে না পারলেও নিরাপত্তা বলয় ভেঙ্গে এতদুর চলে আসায় চিন্তার রেখা গভীর হয়েছে নিরাপত্তা কর্মীদের৷ আজকের এই ঘটনার পর দিল্লিতে হতে চলা অলিম্পিক মশাল দৌড় ও নিরাপতা নিয়ে নতুন করে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে৷ এর আগে লন্ড অন ও প্যারিসে মশাল দৌড়ের সময় যে পরিস্তিতি তৈরি হয়েছিল তা নিয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে আয়োজক দেশ চিন৷
এমন কি প্যারিসের তিব্বতীদের বাধায় মশাল নিভিয়ে দেওয়াতে এটা অলিম্পিকের অপমান বলে মন্তব্য করেন চিনা অলিম্পিক কমিটির প্রধান৷ এরকম হতে পারে আন্দাজ করে আগেভাগেই কয়েকদিন আগে থেকে একবড়সর বাহিনী নিয়োগ করা হয়েছে চিনা দূতাবাসের বাইরে৷ অন্যথায় আজ এক বড় রকমের সমস্যা হতে পারত বলে মনে করছেন নিরাপত্তা বিশেষঞ্জরা৷
আজ তিব্বতীরা চিনের প্রিমিয়ার হু জিনতাওয়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে৷ কয়েকজন বিক্ষোভকারীকে স্থানীয় থানায় নিয়ে আটক করে রাখা হয়৷ আজকের ঘটনার পর চিনা দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷
প্রসঙ্গ্ত গতকাল ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদুত জাঙ ইয়াং দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে নিরাপতা বয্বাস্থা নিয়ে আলোচনা করেন৷ গতকাল প্রায় 27 জন তিব্বতী বিক্ষোভকারী যে পথে অলিম্পিক মশাল নিয়ে যাওয়ার কথা সেখানে নিজেদের মত করে মশাল দৌড় আয়োজন করেন৷ গতকাল ও আজকের ঘটনার পর নতুন করে ভারতে থাকার সময় মশালের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে চিনা অলিম্পিক কতৃপক্ষ৷
|