শান্তিপূর্ণ ভাবে ভারতে মশাল দৌড় সম্পন্ন হওয়ার পর বেজিং অলিম্পিকের মশাল তাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওনা করা হল৷ এই মশাল নিয়ে যাতে কোন রকম ঝামেলার সৃষ্টি না হয় তার জন্য কঠোর সুরক্ষার ব্যবস্থ করা হয়েছিল ভারত সরকারের তরফ থেকে৷
ইন্ডিয়া গেটে মশাল দৌড় সম্পন্ন হওয়ার পর খুব তাড়াতাড়ি চীনের অধিকারিদের হাতে অলিম্পিকের মশাল সমর্পণ করে দিয়ে তাদের ব্যাংককের উদ্দেশ্যে বিমান বন্দরে পাঠিয়ে দেওয়া হয়৷ ভারতীয় অলিম্পিক সংঘের এক অধিকারি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এই মশাল নিয়ে চীনের অধিকারিরা রওনা হবেন৷
প্রথমে মশাল কুয়ালালামপুরে নিয়ে যাওয়া হবে এবং পরে তা ব্যাংককে নিয়ে যাওয়া হবে৷ তবে সুরক্ষার জন্য মশাল একটি গুপ্ত পথে নিয়ে যাওয়ার হবে বলে উনি জানান৷
|