মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ভিন্ন দুই ঘটনায় 4 জনের মৃত্যু

উত্তরপ্রদেশের জোনপুরের কোতওয়ালি অঞ্চলে গোমতী নদিতে স্নান করার সময় ডুবে গিয়ে দুটি বচ্চার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ ঘটনাটি ঘটার পর এখনও পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা য়ায় নি৷

পুলিশ সূত্রের মাধ্যমে জানানো হয়েছে, এই অঞ্চলের হনুমান ঘাটে 12 বছরের শুভম ও তার বন্ধু 10 বছরের দানিশ স্নান করতে গিয়েছিল৷ সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তাদের৷

অন্যদিকে উত্তরপ্রদেশে সুলতানপুর জেলার কুড়বার অঞ্চলের একটি পথ দূর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, 18 বছর বয়সী ভোলানাথ সাইকেল করে তার বৌদি এবং তার দুই সন্তান নিয়ে যাওয়ার সময় একটি মোটর গাড়ি এসে ধাক্কা মারে৷ মৃত্যু হয় দেওর এবং বৌদির৷ বাচ্চা দুটিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
অতিরিক্ত
ব্যাংককের উদ্দেশ্যে মশাল
মুখ্যমন্ত্রীদের শুভকামনা
কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা
মহাবীর জয়ন্তী উপলক্ষে মায়াবতীর শুভকামনা
বিদেশ মন্ত্রীর বিদেশে সফর
দলাই লামা তিব্বত নিয়ে আন্তরিক নয়-চিন