সীমান্তের ওপার থেকে অবৈধ ভাবে আসা বাংলাদেশীরা এদেশের নিপাপত্তা ব্যাবস্থাকে এক সংকটের সামনে ফেলে দিয়েছে৷ এমন কি কোন জায়গায় তা দেশের অভ্যন্তরীন নিরাপত্তার জন্য বিপদজনক হয়ে দাড়িয়েছে৷ পার্লামেন্টিরি স্টান্ডিং কমিটি অন হোম অ্যফেয়ার্স তার পেশ করা সর্বশেষ রির্পোটে এই কথা উল্লেখ করেছে৷ এই কমিটির প্রধান হলেন সুষমা স্বারাজ৷
তিনি তার 48 পাতার রির্পোটে বাংলাদেশীরা কি ভাবে দেশের অভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে তার একাধিক উদাহারণ তুলে ধরেন৷ এর পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন অনেক সময় দেশের অভ্যন্তরীন নিরাপত্তা সক্রান্ত অনেক গোপন অথ্য এদের হাত ধরে দেশের বাইরে চলে যাচ্ছে৷
এই কমিটি তার রির্পোটে বর্ডার সংলগ্ন এরিয়াতে আরও নজরদারি বাড়ানোর কথা উল্লেখ করেছেন৷ এর পাশাপাশি রির্পোটে উল্লেখ করেছেন ভারত বাংলদেশ সীমান্ত যে ভাবে আছে তাতে অনেক সময় নজরদারি চালানোর কাজে সমস্যা হয়৷ সেই দিকে সীমান্তরক্ষী বাহিনীকে নজর দেওয়ার কথা বলেছেন৷
প্রসঙ্গত গত সপ্তাহে দিল্লিতে বর্ডার সিকিউরিট ফোর্স ও বি ডি আরের মধ্যে সীমান্ত সমস্যা মেটানোর লক্ষ্যে দীর্ঘ আলোচনা হয়৷ আলোচনা শেষ স্থির হয়েছে সীমান্ত অঞ্চলে সমস্যা মেটানোর জন্য তারা নিয়মিত বৈঠক করবেন ও পাশাপাশি ভাবে উভয়সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে তথ্য বিনিময় করবে৷ এতে সীমান্ত সমস্যা দ্রুত কমতে পারে বলে জানিয়েছেন উভয় দেশের আধিকারিকরা৷
|