স্নাতকোত্তর আসন সংখ্যা হ্রাস করার সিদ্ধান্তের প্রতিবাদে জাননোর ফলে 92 জন ডাক্তারকে বহিস্কৃত করার সিদ্ধান্ত নিল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল৷ বেশ কিছুদিন ধরেই এই নিয়ে কতৃপক্ষের সঙ্গে প্রতিবাদী ডাক্তারদের অশান্তি চলছিল৷ বার আলোচনা সত্ত্বেও কোন কিছুতেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে চাইছিলেনরা ডাক্তাররা৷
আর তাই শেষ পর্যন্ত বিক্ষুদ্ধ ডাক্তারদের রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নিল কতৃপক্ষ৷ সেই সঙ্গে এই বিক্ষুদ্ধ ডাক্তারদের হোষ্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
গত তিনদিন ধরে ডাক্তারেরা আসন সংখ্যা কমানোর বিরোধীতা করছিলেন৷ তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া৷
|