নেপালে মাওবাদীদের জয়, রাজতন্ত্রে অবসান৷ এ সবই রাজনীতি অঙ্গ৷ কিন্তু ভারত কি নিজের প্রতিবেশী দেশের রাজনৈতিক বিষয় বুঝতে ভুল করেছে৷ এই প্রশ্ন করতেই বিদেশ মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় কিন্তু জানিয়েদিলেন বিষয়টা আদপেই এই রকম নয়৷ কেননা নেপালে একটি বহু দল ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এটাই চেয়ে এসেছে ভারত৷ আর তাই ভারতের ভুল বোঝার প্রসঙ্গ এক কথায় উড়িয়ে দিয়েছেন প্রণব বাবু৷
উনি বরং উল্টে জানিয়েছেন - " ভারতের তরফ থেকে মাওবাদীদের গণতন্ত্রে যোগদান করতে এবং হিংসা ত্যাগ করার কথা বলা হয়েছিল৷ মাওবাদীরা সেই কথা শুনেই নেপালে নির্বাচনে যোগদান করেছে৷"
প্রণব বাবু আরও জানিয়েছেন নেপালের জনগণ মাওবাদীদের নির্বাচন করেছে৷ সেই সঙ্গে তাঁর বক্তব্য নেপালের মানুষ এক নতুন সংবিধান রচনায় করছে৷ যা সত্যিই উল্লেখযোগ্য৷
নেপালের রাজতন্ত্র টিকে থাকার প্রশ্ন উঠলে তিনি কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভাবে এড়িয়ে যান৷ যদিও মাওবাদীদের দাবিঃ এক মাসের মধ্যে রাজতন্ত্রকে বিদায় দেওয়া হবে৷
|