মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সর্বজিতকে মুক্তি দিতে আর্জি প্রণবের

পাক জেলে বন্দী সর্বজিতকে ক্ষমা করে দেওয়ার জন্য পাকিস্তানের কাছে আর্জি জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়৷ এই বিষয়ে প্রণববাবু জানিয়েছেন, সর্বজিতকে মানবিক ক্ষেত্রে মুক্তি দেওয়া উচিত৷ 1990 সাল থেকে সর্বজিত পাকিস্তানের জেলে বন্দী৷ 17 বছর ধরে মৃত্যু দন্ডে দন্ডিত এই জেল বন্দী৷ আইনী বিষয় থাকলেও মানবিক দিক থেকে সর্বজিতকে মুক্তি দেওয়ার কথা বলেছেন প্রণব বাবু৷

সর্বজিতকে এর আগেও বহুবার ফাঁসি দেওয়ার কথা ঘোষণা করেও পিছিয়ে এসেছে পাক সরকার৷ সর্বজিতের উপর অভিযোগ সে নাকি 1990 সালে লাহোর এবং মুলতান বিস্ফোরণে জড়িত৷ প্রণববাবুর আগেও স্বয়ং এল.কে. আদবানিও সর্বজিতকে মুক্তি দেওয়ার কথা বলেছেন৷ কিন্তু এখনও এই আর্জিতে রাজী হয়নি পাকিস্তান৷
অতিরিক্ত
নেপালের রাজনীতিতে নজর রেখেছিল ভারতঃ প্রণব
নতুন চুক্তিতে স্বাক্ষর করল ভারত-মেক্সিকো
নাগপুর বহিস্কৃত 92 জন ডাক্তার
বাংলাদেশীরা নিরাপত্তা বিঘ্নিত করছে-কেন্দ্র
একত্রে কাজ করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি
ভিন্ন দুই ঘটনায় 4 জনের মৃত্যু