সংরক্ষণের বিষয়ে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছিল তাই এবার বাস্তবায়িত করতে চলেছে সরকার৷ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, ওবিসি সম্প্রদায় ভুক্ত মানুষের জন্য সামাজিক এবং অর্থনেতিক এবং ওবিসির 27 শতাংশকে উচ্চশিক্ষার জন্য সরকারের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করার চিন্তাভাবনা শুরু করা হয়েছে৷
ভারতের বিদেশমন্ত্রী প্রণব মুখার্জী সাংবাদিকদের জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট সংরক্ষণের বিষয়ে যে আদেশ দিয়েছিল তাই এবার বাস্তবায়িত করার জন্য চিন্তাভাবনা শুরু করা হয়েছে৷ ক্যাবিনেট মিটিং-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উনি জানিয়েছেন৷
উনি আরও জানিয়েছেন যে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ওবিসির মধ্যে ক্রিমি লেয়ারদের অবশ্য এই সুযোগ সুবিধার আওতায় আনা হবে না৷
সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে আইআইটি ,আইআইএম এবং অন্যান্য উচ্চশিক্ষা কেন্দ্রে 27 শতাংশ সিট ওবিসির জন্য নিযুক্ত করা হবে কিন্তু ক্রিমি ছাত্ররা এই সুযোগের আওতায় পড়বে না৷
|