মুম্বাইতে নবনির্মাণ সেনা যখন উত্তরভারতীয়দের উপর বেছে বেছে আক্রনণ আনছিল ঠিক সেই সময় দুইজন উত্তর ভারতীয় মহিলাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির নেতা আবু আসিম আজমি৷ এমনকি এই ঘটনায় জড়িতদের৷
ঐ দুই মহিলা উত্তরপ্রদেশের বলে জানিয়েছেন আবু আজমি৷ এমএনএসের ভয়ে তারা দুষ্কৃতিদের নাম বলতে পারছেন না বলে জানিয়েছেন তিনি৷ আজমির বক্তব্য এমএনএসের সদস্যরা এদের ভয় দেখিয়েছে৷
তবে আজমি শুধু রাজকে আক্রমণ করেন ক্ষান্ত থাকেন নি৷ মহারাষ্ট্রের কংগ্রেস সরকারকেও একচোট নিয়েছেন এই নেতা৷ তাঁর মতে, কংগ্রেস জেনে বুঝে রাজকে আড়াল করতে চেয়েছে৷ আর তা করা হয়েছে ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই৷ এপ্রসঙ্গে পার্লামেন্টে দেশ বিরোধী কাজের জন্য শাস্তির সুপারিশ করেছেন তিনি৷ আজমি নিহত বিনোদ সিংয়ের স্ত্রী বিমলা সিংয়ের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন৷ বিনোদ জিন্দাল পলিফিল্মে কাজ করতেন এবং পাথরের আঘাতে মৃত্যু হয় তার৷
|