পাঁকে পরিপূর্ণ রাজনীতিতে জোর করে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে অমিতাভ বচ্চনকে৷ গতকাল এইকথা বললেন বলিউডের অন্যতম নায়ক ও কংগ্রেসের সাংসদ গোবিন্দা৷
উত্তর ভারতীয়দের বিরুদ্ধে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা যে কৌশল নিয়েছে সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক কৌশল বলে তিনি দাবি করেন৷ সাংবাদিকদের তিনি বলেন অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর ও দিলীপ কুমারের মত মহান লোকেদের কখনও এই পাঁকে পরিপূর্ণ রাজনীতিতে টানা উচিত নয়৷
অমিতাভকে শুধুমাত্র এইকারণেই নিশানা করা হচ্ছে যে তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখেন৷ অবশ্য তিনি এও জানান রাজ ঠাকরে নিজের মতামত ব্যক্ত করার অধিকার রাখেন৷
তিনি জানান রাজ ঠাকরে বক্তব্য শোনা কোন খারাপ নয়, কিন্তু নিজের বিচারকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত নয়৷ পুরো দেশ একসূত্রে গাঁথা ও আমাদেরকে যেকোন মূল্যে কেউ একে অপরকে আলাদা করতে পারবে না বলে জানান গোবিন্দা৷
|