মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিহারে বাস দুর্ঘটনায় আহত 12 জন

গুজরাটের পর এবার বিহারে স্কুল ছাত্র ভর্তি বাস দুর্ঘটনার কবলে পড়ল৷ আজ সকালে সেন্ট্রাল পাবলিক স্কুলের একটা বাস লক্ষন থেকে বেগুসরাই যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে৷ ঘটনায় 12 জন ছাত্র আহত হয়েছে৷ আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

কয়েকজন প্রার্থমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ বিহারের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়ক একত্রিশে এই দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনার পরে স্কুলের ছাত্রদের পরিবারের মধ্যে উত্কন্ঠা ছড়িয়ে পড়ে৷

ঘটনার পর থেকে বাস চালক ও বাসের খালাসিকে পাওয়া যায় নি৷ পুলিশ এদের সন্ধানে তল্লাশি করছে৷ আহত ছাত্রদের থেকে জানা যায় বাসটি অত্যন্ত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে৷
অতিরিক্ত
রাজনীতিতে জোর করে টানা হচ্ছে অমিতাভকে
মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলনে নামছে এনডিএ
উত্তর- ভারতীয় নির্যাতিতা মুম্বাইতে
কোর্টের আদেশ বাস্তবায়িত হতে চলেছে
সর্বজিতকে মুক্তি দিতে আর্জি প্রণবের
নেপালের রাজনীতিতে নজর ছিলঃপ্রণব