দুর্নীতির সঙ্গে লড়তে এক বিশেষ আদালত গড়ার আহ্বাণ জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে এক বিশেষ সন্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন৷তিনি এও জানান যে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি কে.জি. বালাকৃষ্ণাণ এই ধরণের বিশেষ আদালত খোলার প্রস্তাব দিয়েছেন, যেখানে এই ধরণের দুর্নীতির বিচার হবে৷
এই সন্মেলনেই মনমোহন সিং জানান যে, দেশে যে ভাবে দিন দিন মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এই ধরণের বিশেষ আদালতের প্রয়োজনীয়তা রয়েছে৷ কেননা ভারতে দিনে বৃদ্ধি পাচ্ছে মামলার সংখ্যা৷ আর অনেক মামলাই পেন্ডিং-এ পরে থাকে৷ আর তাই বহু মামলার তো নিষ্পত্তিই হয় না৷ আর সেই কারনেই এই ধরণের বিশেষ আদালত প্রতিষ্ঠার প্রয়োজন বলে তার অভিমত৷
একটি পরিসংখ্যান থেকে জানা গেছে যে, ভারতে মোট 3 কোটি মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে৷ এই বিশাল পরিমাণ মামলার চাপে পুরো ব্যবস্থার উপর যে ভাবে কু-প্রভাব বৃদ্ধি পাবে তাতে আখেরে ক্ষতি হবে ভারতের বিচারব্যবস্থার৷ আর তাই এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে দরকার বিচার ব্যবস্থায় স্বচ্ছতা৷
|