মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিহারে বিস্ফোরনে মৃত আট

বিহারের জাহানাবাদ জেলার নগর থানা অঞ্চলে একটি অবৈধ বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ফলে আটজনের মৃত্যু হয়েছে৷ এই ঘটনার জেরে আরও চর জন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, নগর থানার শেখলম চক এলাকাতে মহম্মদ মান্নানের বাড়িতে অবৈধভাবে বাজি তৈরি করা হত৷ এই কারখানাতেই শনিবার হটাতই বিস্ফোরণ ঘটে যায়৷ রুকসানা ও মহম্মদ সাদ্দম নামক দুই জনের ঘটনা স্থলেই মৃত্যু হয় এবং আরও নয়জন গুরুতরভাবে আহত হয়৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে রাস্তাতেই ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

গুরুতর ভাবে আহত অবস্থায় তিন জনকে পাটনা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ পুলিশের তরফ থেকে এই ঘটনার অনুসন্ধান শুরু করা হয়েছে৷
অতিরিক্ত
দুর্নীতির সঙ্গে বিশেষ আদালত চান পিএম
বিহারে বাস দুর্ঘটনায় আহত 12 জন
রাজনীতিতে জোর করে টানা হচ্ছে অমিতাভকে
মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলনে নামছে এনডিএ
উত্তর- ভারতীয় নির্যাতিতা মুম্বাইতে
কোর্টের আদেশ বাস্তবায়িত হতে চলেছে