মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তার কিছুই নেইঃ বারু

মুদ্রাস্ফীতি নিয়ে সারা দেশে যেভাবে চিন্তিত সেই প্রসঙ্গেই মুখ খুললেন পিএমও অফিসের এক প্রবীণ আধিকারিক৷ এই ব্যাক্তি হলেন প্রধানমন্ত্রীর মিডিয়া পরামর্শদাতা সনজায়া বারু৷ ভারতে চারিদিকে মুদ্রাস্ফীতি নিয়ে তাঁর নিজের বক্তব্য জানিয়েছেন বারু৷ এই আধিকারিকের কথায়- " আমার তো মনে হয় বর্ষা আসলেই খাদ্যের মূল্যের মুদ্রাস্ফীতি একদম কমে যাবে৷ এই সঙ্গে দাম বেঁধে রাখার কাজও ভালোভাবে চলবে৷"

যদিও সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক উভয়েই একত্রে মুদ্রাস্ফীতি কম করার চেষ্টা করছে৷ যা কিছুটা হলেও সফল হয়েছে৷ কেননা গত 40 মাস ধরে চলা 7.41 মুদ্রাস্ফীতি কমে এখন 7.14 পয়েন্টে দাড়িয়েছে৷ মুদ্রাস্ফীতি মূলত খাদ্যের এবং অন্যান্য কিছু উত্পাদিত দ্রব্যের মূল্যবৃদ্ধির উপর নির্ভর করে৷

দাম বৃদ্ধি রুখতে সরকার এরই মধ্যে বাসমতি নয় এমন চাল রপ্তানি করা বন্ধ করে দিয়েছে৷ তেলের উপর থেকে ডিউটি ট্যাক্স কমিয়ে দিয়েছে৷ বারু জানিয়েছেন খাদ্য রপ্তানির ক্ষেত্রে ভারত খুবই গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে৷ তার ধারণা মুদ্রাস্ফীতির বিষয় চিন্তার হলেও তা নিয়ে ভাবনার কিছু নেই বলেই জানিয়েছেন তিনি৷
অতিরিক্ত
সমর্থন প্রত্যাহার করার হুমকি দিলেন মায়াবতী
বিহারে বিস্ফোরনে মৃত আট
দুর্নীতির সঙ্গে বিশেষ আদালত চান পিএম
বিহারে বাস দুর্ঘটনায় আহত 12 জন
রাজনীতিতে জোর করে টানা হচ্ছে অমিতাভকে
মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলনে নামছে এনডিএ