মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সংরক্ষণ চালু হবে চলতি বর্ষে-কেন্দ্র

চলতি শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান অনগ্রসর শ্রেনীর জন্য সুপ্রীম কোর্ট নির্ধারিত 27 শতাংশ আসন সংরক্ষণের নির্দেশ দিল কেন্দ্র৷ কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নযন মন্ত্রকের পক্ষ থেকে এক বিঞ্জপ্তি জারি করে একথা জানানো হয়েছে৷

এবার থেকে কেন্দ্রীয় সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে 27 শতাংশ অন্যান অনগ্রসর শ্রেনীর জন্য সংরক্ষিত হবে৷ এর পাশাপাশি আগের মত চালু থাকবে 15 শতাংশ এ সি ও 7.5 শতাংশ এস টি৷ সুপ্রীম কোর্টের নতুন সংরক্ষনের নির্দেশের পর কেন্দ্রীয় সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট সংরক্ষন হল প্রায় 49 শতাংশ৷

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে৷ সুপ্রীম কোর্টের ঘোষনার পর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর পরিচালিত আই আই এম ও আই আই টিতে ছাত্র ভর্তি আপাতত স্থগিত রাখা হয়েছিল৷ প্রসঙ্গত সুপ্রীম কোর্টের সংরক্ষণ সংক্রান্ত নির্দেশের পর বিভিন্ন রাজনৈতিক দল নিজের মত করে এর সুবিধা নেওয়ার জন্য রাজনৈতিক খেলা শুরু করে দিয়েছে৷

বি এস পি ইতিমধ্যে জানিয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কোন ধরনের সঠিক পদক্ষেপ নেয় নি কংগ্রেস ও গান্ধী পরিবার৷ এই নিয়ে রাজনৈতিক বির্তক শুরু হয়ে গেছে৷ আগামী নির্বাচনকে সামনে রেখে নিজেদের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে আরও সুদৃঢ করার জন্য এই ধরনের রাজনৈতিক কেচ্ছা শুরু করেছে বিভিন্ন দল৷
অতিরিক্ত
কার্গিল সমস্যার সমাধান আমেরিকার হস্তক্ষেপে
পথ দূর্ঘটনায় 11 জনের মৃত্যু গুজরাটে
জম্মু-কাশ্মীরে 3 লক্ষ বিকলাঙ্গ
গঙ্গায় দূষণের পরিমাণ বাড়ছে
পুলিশি হেফাজতে মৃত্যুতে গুজরাট তৃতীয়
সোনিয়াকেই প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন কালাম