নারী জাতি নাকি খুব দুর্বল প্রকৃতির হয, এরকমই একটা কথা সমাজে প্রচলিত আছে৷ এবার সেই নারী শক্তিরই সাহায্য নিতে চলেছে তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজ৷
বিখ্যাত ব্যক্তি ও ব্যবসায়ীদের নিজস্ব সুরক্ষার দায়ীত্ব এবার থেকে সামলাবেন মহিলারা৷ তারা বডিগার্ডেরও কাজ করবে৷ মুম্বাইয়ে এর জন্য বিশেষরুপে শারীরিক ও মানসিকভাবে মহিলাদের তৈরি করা হচ্ছে, যাতে তারা বডিগার্ডের কাজ করতে পারে৷
এর জন্য ইতিমধ্যে মার্চ মাস থেকে প্রথম ব্যাচে 25 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ 2য় ব্যাচ আরম্ভ হবে আগামী মে মাসে৷ মুম্বাইয়ের বিখ্যাত গোয়েন্দা ও সুরক্ষা পরামর্শদাতা তলেলে এইকথা জানান৷
তিনি জানান সেলিব্রিটি মহিলারা তাদের সুরক্ষার জন্য বিশেষ করে মহিলা সুরক্ষাকর্মীই পচ্ছন্দ করে৷ তাদের চাহিদা দেখে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ বর্তমানে সেটার অভাব থাকায় আপাতত পুরুষ বডিগার্ডদের তারা সাহায্য নিচ্ছেন বলে জানান৷
|