ভারএর অর্থনৈতিক উন্নতি নিয়ে বাম দলের ক্রমাগত সমালোচনার জবাব দিলেন অর্থমন্ত্রী পি.চিদম্বরম৷ বাম দলকে একহাত নিয়ে তাঁর জবাব যে সব আদর্শবাদ দেশের সমৃদ্ধিকে আটকে দেয় সেই সব আদর্শবাদকে আস্তাকুঁড়ে ছুঁড়ে মারা উচিত৷
বাম দলের সরাসরি নাম না করেই চিদম্বরম একথা জানিয়েছেন৷ তাঁর কথায় কংগ্রেস-ইউপিএ সরকারের আমলে ভারতের প্রগতি 8.80 শতাংশ হয়েছে৷ যা বিজেপির আমলের থেকে অনেক বেশী৷ বিজেপি আমলে এই প্রগতি ছিল 5.80 শতাংশ৷
তাঁর মতে দেশে দিনে দিনে দরিদ্রতা বৃদ্ধি পাচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়৷ অর্থমন্ত্রী চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন যদি দেশের অর্থনৈতিক প্রগতি না বৃদ্ধি পেত তাহলে হয়তো ভারত আরও দরিদ্র থাকতো৷ অর্থমন্ত্রী বামদলের নাম না নিয়েও জানিয়েছেন যে, 60 জন সাংসদ যেভাবে সরকারের প্রতিটি বিষয় নিয়ে সমালোচনা করছেন তা ঠিক নয়৷ কেননা এই সমালোচনা অনেকাংশেই করতে বলে করা হচ্ছে৷ এর সঙ্গে বাস্তবের কোন সাদৃশ্য নেই৷
|