মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুল্যবৃদ্ধি হয়নি দাবি মন্ত্রীর

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মুল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের দাবিকে ফুত্কারে উড়িয়ে দিলেন খাদ্য বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অখিলেশ প্রসাদ৷ তাঁর বক্তব্য যেভাবে মুল্যবৃদ্ধি নিয়ে বিরোধীরা সমালোচনার বাক্যবাণে সরকারকে জর্জরিত করছে তা ঠিক নয়৷ অখিলেশ প্রসাদের কথায় গত তিন মাস ধরে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম খুব একটা বাড়েনি৷ এই নিয়ে বিস্তারিত পরিসংখ্যানও দিয়েছেন অখিলেশ৷

তাঁর যুক্তি-" খুচরো ব্যবসার ক্ষেত্রে একমাত্র সরষের তেল এবং বনষ্পতির দাম বৃদ্ধি পেয়েছে৷ কিন্তু অন্যান্য জিনিসপত্রের মুল্য একই রকম রয়েছে৷ তার মুল্য খুব একটা বৃদ্ধি পায়নি৷" অখিলেশ প্রসাদের জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে কিনা তা লক্ষ্য রাখে ক্যাবিনেট কমিটি যারা বাজারের দাম নিয়ন্ত্রণে রাখা চেষ্টা করে৷

এছাড়াও খাদ্য দপ্তরের অধীনে প্রাইস মনিটারিং সেল(পিএমসি) খোলা হয়েছে খাস্য দপ্তরের অধীনে৷ এর কাজ হল 14 টি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে কিনা সেদিকে নজর রাখা৷ এই দ্রব্যগুলো হল- চাল, গম, আটা, ময়দা, চা, দুধ, চিনি, বনষ্পতি, সরষের তেল, আলু, পেঁয়াজ, লবণ৷
অতিরিক্ত
সামরিক বাহিনীর পারিশ্রমিক ভালো হওয়া প্রয়োজন
নাম না নিয়ে বামেদের বিঁধলেন অর্থমন্ত্রী
জঙ্গী নেতার হত্যা
এবার থেকে মহিলা বডিগার্ড
জল পরিবহণ শুরু হবে ঝীলমে
কাশ্মীর সমস্যা সমাধানে সময় লাগবে