মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জনতা দল প্রার্থী তালিকা প্রকাশ করল

কর্নাটকের প্রথম পর্বের বিধানসভা নির্বাচনের জন্য 64 সদস্যের এক তালিকা প্রকাশ করল জনতা দল ইউনায়েটেড৷ আজ দলের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া প্রার্থী তালিকা ঘোষনা করেন৷ রাজ্যের প্রথম পর্বের নির্বাচনে প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জে ডি এস দলের নেতা এইচ ডি কুমারস্বামী৷

তিনি প্রতিদ্বন্দিতা করবেন রামানাগড়া কেন্দ্র থেকে৷ পাশাপাশি ভাবে তার বড় ভাই এইচ ডি রেভনা প্রার্থী হবেন হোলনিসপুরা থেকে৷ এছাড়াও প্রথম পর্বের নির্বাচনে যে সকল উল্লেখযোগ্য প্রার্থীরা আছেন তারা হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এন চেলুভারস্বামী প্রার্থী হয়েছেন নাগামাঙালা থেকে, বি জে জামির প্রার্থী হয়েছেন চামড়পেট থেকে ও এইচ কে কুমারস্বামী প্রার্থী হযেছেন শাখলেশ পুরা থেকে৷ আগামী 10-ই মে রাজ্যের প্রথম দফার নির্বাচন হবে৷

গত বিধানসভা ভেঙে যাওয়ার পরে এই নির্বাচন এক বড় চ্যালেঞ্জ জে ডি এসের কাছে৷ গত বিধানসভা নির্বাচনের পর সরকার থেকে কংগ্রেসকে দুরে রাখতে হাত হাত মিলিয়ে সরকার গঠন করে জে ডি এস ও বি জে পি৷ চুক্তি অনুযায়ী প্রথম মন্ত্রীসভা গঠন করে জে ডি এস৷ এর পরে ক্ষমতা হস্তান্তরের সময় বেঁকে বসেন জে ডি এস নেতৃত্ব৷ তার পরে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি হলেও বিধানসভা ভঙ্গ করা হয় নি৷

পরে আবার নিজেদের মধ্যে বোঝাপড়া করেন জে ডি এস ও বি জে পি৷ কিন্তু বি জে পি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিধানসভার শক্তি পরিক্ষার আগেই সরকারে উপর থেকে সর্মথন প্রত্যাহার করে নেয় জে ডি এস৷ এর পরে দলের এক অংশের চাপে কংগ্রেসের সঙ্গেও সরকার গড়ার চেষ্ঠা করে কুমারস্বামী ও তার দলবল৷ কিন্তু কংগ্রেস তাদের আমন্ত্রেনে সারা না দিলে বিধানসভা নির্বাচন অনিবার্য হয়ে পড়ে৷
অতিরিক্ত
মুল্যবৃদ্ধি হয়নি দাবি মন্ত্রীর
সামরিক বাহিনীর পারিশ্রমিক ভালো হওয়া প্রয়োজন
নাম না নিয়ে বামেদের বিঁধলেন অর্থমন্ত্রী
জঙ্গী নেতার হত্যা
এবার থেকে মহিলা বডিগার্ড
জল পরিবহণ শুরু হবে ঝীলমে