বিজেপির পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার মহারাষ্ট্র বিধানসভা থেকে ইস্তফা দেওয়ার কথা বললেন গোপীনাথ মুন্ডে৷ পার্টি পদ থেকে ইস্তফা দিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গেও কথা বলছেন গোপীনাথ মুন্ডে৷ এই বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গেও কথা বলেছে কেন্দ্রীয় নেতৃত্ব৷
মধু চবনকে মুম্বাই বিজেপির প্রেসিডেন্ট পদে নিযুক্ত করার জন্যই গোপীনাথ মুন্ডে বিজেপি-এর পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ মুন্ডে আরও অভিযোগ করেছেন যে, দলে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ হচ্ছে না৷ বিজেপিতে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়াতে এই ধরণের আচড়ণ তিনি মেনে নিতে পাচ্ছেন না বলে দাবি মুন্ডের৷
বিজেপির বিধায়করা বেশীর ভাগই মুন্ডেকে সমর্থন করেন বলে জানানো হয়েছে৷ 50 থেকে 54 জন বিধায়ক মুন্ডেকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেন বলে জানা গেছে৷
|