মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > খবর/সংবাদ > জাতীয়
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
পর্যটনের উন্নতিতে কোটি টাকা প্রয়োগ

দেশের পর্যটন কেন্দ্রগুলোর উন্নতির জন্য এবার বিনিয়োগের কথা জানাল ভারত সরকার৷ দেশের 20 টি পর্যটন কেন্দ্রে 500 কোটি টাকা উন্নয়ন কার্যে ব্যবহার করা হবে৷ আগামী 2-3 বছরে পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন করা হবে৷ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী অম্বিকা সোনি এ ব্যাপারে জানিয়েছেন৷

অম্বিকা জানিয়েছেন, পর্যটন কেন্দ্রের উন্নতির জন্য আরও 25-50 কোটি টাকা বিনিয়োগ করা হবে৷ এই টাকা ব্যয় করা হবে হোটেল ব্যবস্থা, পরিবহন, শৌচালয়, প্রচারকার্যে৷

আপাতত যে 20 টি পর্যটন কেন্দ্র চিহ্ণত করা হয়েছে তা হল- আজমের, বুদ্ধ গয়া, ফতেপুর সিক্রি, আগ্রা, হাম্পি, বেনারস, মহাবালিপুরম৷ অম্বিকা আরও জানান পর্যটন কেন্দ্রগুলোকে একে অপরের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হবে৷
অতিরিক্ত
বিধানসভা থেকেও ইস্তফা দেবেন মুন্ডে
মঙ্গলবার জামশেদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
জনতা দল প্রার্থী তালিকা প্রকাশ করল
মুল্যবৃদ্ধি হয়নি দাবি মন্ত্রীর
সামরিক বাহিনীর পারিশ্রমিক বাড়ুক
নাম না নিয়ে বামেদের বিঁধলেন অর্থমন্ত্রী